সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে নিখোঁজের পরদিন কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সিহাব নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ধলেশ্বরী সেতুর পাশের একটি খেলার মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিহাব মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলি গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে তার নানার বাড়িতে থেকে স্থানীয় বাজারে একটি মাছের দোকানে সহকারী হিসেবে কাজ করত।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার মাছের দোকানের মালিকের কাছ থেকে ছুটি নিয়ে বের হওয়ার পর থেকে সিহাবের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রবিবার সকালে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন