সর্বশেষ

সারাদেশ

অপরাধী কোনো দলের নয়, আইনের আওতায় আনতেই হবে: ডিআইজি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধ দমনে কোনো অপরাধীকে রাজনৈতিক দলের পরিচয় দিয়ে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তানোরে মাদক, সাইবার অপরাধ ও সন্ত্রাসবিরোধী এক কমিউনিটি পুলিশিং সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কমিউনিটি পুলিশিং সভা

রাজশাহীর তানোর থানা চত্বরে আয়োজিত বিশেষ এই সভায় প্রধান অভিনির বক্তব্যে নবনিযুক্ত ডিআইজি বলেন, পুলিশ এখন থেকে জনগণের সেবক ও বন্ধু হিসেবে কাজ করবে। আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই বাহিনীর প্রধান লক্ষ্য।

তিনি বলেন, সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন ও উগ্রবাদ পুরোপুরি নির্মূল করতে শুধু পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে একটি সমন্বিত ও শক্তিশালী যোগাযোগের ক্ষেত্র তৈরি করতে হবে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডিআইজি স্পষ্ট জানান, মাদকের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো পুলিশ সদস্য যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে বা অপরাধীদের সহায়তা করে, তবে তাকে সরাসরি চাকরিচ্যুত করা হবে। যুবসমাজকে রক্ষা করতে তিনি সামাজিক আন্দোলনের ওপর জোর দেন।

সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে স্থানীয় নাগরিকরা তানোর থানা মোড়ে ট্রাফিক পুলিশ নিয়োগ, কামারগাঁওয়ে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন এবং মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্র স্থানান্তরের দাবি জানান। এসব দাবি মনোযোগ দিয়ে শুনে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন ডিআইজি।

রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তানোরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে থানা চত্বরে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন