সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১০:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (ডিকেআইবি) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি খাতে বড় ধরনের পরিবর্তন আনার আহ্বান জানান।

জামালপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি তাঁর বক্তব্যে টেকসই কৃষি উন্নয়নে ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং আধুনিক চাষাবাদের ওপর জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হায়দার পলাশ, সহ-সভাপতি জাহীদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক এটি আহমেদ। এছাড়া জামালপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মো. গাউসুল আজম শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কৃষিবিদরা সভায় অংশ নেন।

বক্তারা আধুনিক কৃষি যন্ত্রপাতির উদ্ভাবন ও ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দেশের কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ এবং কৃষকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত কৃষিবিদরা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন