সর্বশেষ

সারাদেশ

পাকুন্দিয়ায় বাসের চাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার সকাল ছয়টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল অনন্যা পরিবহনের একটি বাস। বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। চালক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে থাকা আরও তিন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

এখন পর্যন্ত নিহত ব্যক্তি ও আহতদের পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন