সর্বশেষ

সারাদেশ

১৪৯৮ পর্যটন স্পটকে আধুনিক হাবে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের পর্যটন শিল্পের আধুনিকায়নে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে আধুনিক হাবে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবন ও হালতিবিলসহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শনকালে তিনি এ কথা জানান। পর্যটকদের বাসস্থান ও চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

নাটোর সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের পর্যটন খাতকে বিশ্বমানে উন্নীত করার কাজ চলছে। এ লক্ষ্যে দেশজুড়ে চিহ্নিত স্পটগুলোকে কেন্দ্র করে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ হাব গড়ে তোলা হবে।

নাটোরের পর্যটন সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, এই অঞ্চলের ঐতিহাসিক উত্তরা গণভবন ও প্রাকৃতিক সৌন্দর্যের হালতিবিলকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। এসব স্থানকে আধুনিকায়নের মাধ্যমে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

এই পরিদর্শন কার্যক্রমে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন