সর্বশেষ

সারাদেশ

চেহারা কী দেখা গেছে? শুধু আওয়াজ, অস্থিরতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার 
স্টাফ রিপোর্টার, কক্সবাজার 

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর গ্রহণ করবে না। শুক্রবার কক্সবাজারে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। একই দিনে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি আবাসিক প্রকল্পের উদ্বোধনেও অংশ নেন এবং পর্যটন, ব্লু ইকোনমি ও সামুদ্রিক শিক্ষা নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

বক্তব্যে তিনি আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে বলেন, ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।’

এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি দেশের সমুদ্রসম্পদ, সমুদ্রবন্দর ও নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সমুদ্রসম্পদ যথাযথভাবে ব্যবহার করা গেলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। এ লক্ষ্যে সরকার ব্লু ইকোনমিকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেন, অতীতে বিভিন্ন এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছিল। পর্যটন শিল্পের বিকাশে এসব সিদ্ধান্ত জরিপের মাধ্যমে পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। শুধু বহুতল ভবন নির্মাণকে পর্যটনের উন্নয়ন হিসেবে দেখা উচিত নয়। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বব্যাপী আরও কার্যকরভাবে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজারকে কেন্দ্র করে সামুদ্রিক শিক্ষা ও গবেষণার প্রসারে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন