সর্বশেষ

সাহিত্য

হলুদ পাতার গল্প

তানিয়া তনু
তানিয়া তনু

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
একদিন দেখা হবে তোমার আমার
যেদিন সবুজ পাতারাও হলুদের গল্প বলবে,
সময়ের ভারে নুয়ে পড়বে জীবনের সব অহংকার।
তানিয়া তনু

চোখের কোণে আর কোনো স্বপ্নের আলো থাকবে না,
মুখে থাকবে না তারুণ্যের হাসি,
পায়ে থাকবে না দীর্ঘ পথ হাঁটার শক্তি।

তবু বুকের ভেতর
তোমার জন্য অপেক্ষার প্রদীপটি জ্বলতেই থাকবে।

যে দিনটাকে কেউ মনে রাখে না,
যে দিন মানুষ আপনজনের ভিড়েও একা হয়ে যায়,
সেই দিনটিতে তুমি এসো,
যখন আমার পাশে আর কেউ থাকবে না।

ঝড়ের বেগে এসো,
নক্ষত্রের পথ পেরিয়ে,
তোমার জান্নাতের সুবাস সঙ্গে নিয়ে।

এই দোজখসম পৃথিবীটাকে
একবার শুধু দেখে যেও।

যদি দেখো চোখ দুটো বন্ধ,
তবে কপালে আলতো করে রেখে যেও তোমার ভালোবাসার স্পর্শ।

যদি দেখো ঠোঁট নীরব,
তবে জেনে নিও—
শেষ উচ্চারিত নামটিও ছিল তোমার।

একদিন দেখা হবেই তোমার আমার

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন