নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৭:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) ও মো. মারুফ (৮)। পরে সকাল ৯টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা ভর্তি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মাইদুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ, বিউটি আক্তারের ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসক জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
১৪৪ বার পড়া হয়েছে