সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগমুহূর্তে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এই রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগেই একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে। উদ্ধারকাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

দুর্ঘটনার কারণ এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন