সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে বজ্রপাত রোধে দেড় শতাধিক তাল গাছের চারা রোপণ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম সদরে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের ঝুঁকি কমাতে অভিনব এক উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং যুব সমাজের উদ্যোগে দেড় শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়েছে যা বজ্রপাত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাল গাছ রোপন

আজ দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের যতিনের হাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বাজার রোড পর্যন্ত এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়। সলিডারিটির স্পিরিট প্রকল্পের আওতায় স্থানীয় শিশু ও কিশোররা এই পরিবেশবান্ধব উদ্যোগের নেতৃত্ব দেয়।

জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ও চার শতাধিক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয় সংলগ্ন সড়ক জুড়ে তাল গাছগুলো লাগানো হয়েছে।

চারা রোপণ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় বেলগাছা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, প্রধান শিক্ষক খুরশীদা জাহান এবং টেরেডেস হোমস ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে বাড়ির আশেপাশে বেশি করে তালগাছ লাগানোর আহ্বান জানান।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন