সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ‘জাতীয় পুলিশ হত্যা দিবস’ শিরোনামে রহস্যময় পোস্টার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের প্রস্তুতির মধ্যেই রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘৫ আগস্ট জাতীয় পুলিশ হত্যা দিবস’ শিরোনামের রহস্যময় পোস্টার দেখা গেছে। ‘জুলাই-আগস্ট সন্ত্রাস নির্মূল কমিটি’র ব্যানারে সাঁটানো এই পোস্টারগুলোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনাকীর্ণ এলাকায় এই বিতর্কিত পোস্টারগুলো সাঁটানো হয়েছে। পোস্টারগুলোতে ‘পুলিশ হত্যার বিচার চাই’ স্লোগান সংবলিত বিভিন্ন সহিংস ঘটনার ছবি ব্যবহার করা হয়েছে। হঠাৎ করে এই ধরণের প্রচারণায় নগরজুড়ে সাধারণ মানুষের মাঝে নানা কৌতূহল ও মিশ্র প্রতিক্রীয়া সৃষ্টি হয়েছে।

সরকারিভাবে ‘পুলিশ হত্যা দিবস’ নামে কোনো দিবসের অস্তিত্ব না থাকলেও কারা এবং কী উদ্দেশ্যে এই পোস্টার সাঁটিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা এবং কঠোর নজরদারির আওতাধীন সিসিটিভি ক্যামেরা সমৃদ্ধ সড়কগুলোতে রাতের অন্ধকারে কীভাবে এত বিপুল পরিমাণ পোস্টার লাগানো হলো, তা ভাবিয়ে তুলছে স্থানীয়দের।

এলাকাবাসী ও স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসকে সামনে রেখে এটি একটি পরিকল্পিত উসকানি হতে পারে। তারা অবিলম্বে এই ঘটনার তদন্ত সম্পন্ন করে দায়ীদের মুখোশ উন্মোচন করার দাবি জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্পর্শকাতর এই সময়ে এ ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রচারণা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত কোনো প্রকার অবহেলা না করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানিয়েছে, গোয়েন্দা পুলিশের একটি দল বিষয়টির তদন্তে নেমেছে। এখনো পর্যন্ত এই রহস্যময় পোস্টার সাঁটানোর পেছনে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। সরকারিভাবে এমন কোনো দিবসের ঘোষণা নেই জানিয়ে পুলিশ বলছে, তদন্তের পরই মূল ঘটনা স্পষ্ট হবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন