সারাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানী রেল স্টেশন থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে এটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।
গোপালগঞ্জে রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
বাদল সাহা, গোপালগঞ্জ
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী রেল স্টেশন থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে এটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।
রেল লাইন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কাশিয়ানী রেল স্টেশনে এক বৃদ্ধের অচেতন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশকে জানালে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি শনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রেলওয়ের সীমানায় ঘটনাটি ঘটায় ইতিমধ্যে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনগত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর