সর্বশেষ

সারাদেশ

তাড়াইলে ছিনতাইকারীর হামলায় প্রাণ গেল প্রতিবন্ধী ভিক্ষুকের

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ছিনতাইকারীর হামলায় হাবুল মিয়া (৫২) নামে এক শারীরিক ও বাকপ্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, হামলার সময় তাঁর সঙ্গে থাকা টাকা-পয়সাও ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের বাসিন্দা হাবুল মিয়া শারীরিক ও বাকপ্রতিবন্ধী ছিলেন। হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং স্থানীয় সিএনজি স্টেশনে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির সামনের কাঁচা রাস্তায় হুইলচেয়ারে বসে ছিলেন হাবুল মিয়া। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত গাছের কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করে। হামলার পর তাঁর কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্বজনেরা।

তিনি বাকপ্রতিবন্ধী হওয়ায় সাহায্যের জন্য ডাকতে পারেননি। পরে তাঁর গোঙানির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাঁকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন জানান, হাবুল মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক ও বাকপ্রতিবন্ধী ছিলেন। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকেন। তিনি গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন এবং ভিক্ষার আয়ের ওপর নির্ভর করেই জীবনযাপন করতেন।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আলমগীর হোসেন বাদী হয়ে তাড়াইল থানায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন