সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর মধুমতি নদীতে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর মধুমতি নদী থেকে অবশেষে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী নাফিস আশরাফের এই রহস্যজনক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। গত দুই দিন আগে রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান করেও তাঁর কোনো হদিস পাননি।

শুক্রবার (৩১ জুলাই) রাতে সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকার মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে মৃতদেহটি নিখোঁজ নাফিসের বলে শনাক্ত করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন