সর্বশেষ

সারাদেশ

বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের প্রতি অতিষ্ঠ হয়ে থানায় সোপর্দ করলেন বাবা

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের অনবরত শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন এক নিরুপায় বাবা। অভিযুক্ত যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
ছেলেকে থানায় সোপর্দ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রবাজ গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানীর ছেলে নাহিদ মিয়া (২২) দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়শই পরিবারের সদস্যদের ওপর পাশবিক নির্যাতন চালাতেন।

ভুক্তভোগী বাবা গোলাম রাব্বানী জানান, ঘটনার দিন সকালে মাদক সেবনের পর নাহিদ তাকে মারধর শুরু করে এবং একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সন্তানের এমন নৃশংস অত্যাচার সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে তিনি বিষয়টি বকশীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত নাহিদ মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এই অভিযানের পর বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এলাকায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন