সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট, বাসাবাড়িতে দীর্ঘদিন জ্বলছে না চুলা

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলায় আবাসিক গ্রাহকদের জন্য গ্যাসসংকট চরম আকার ধারণ করেছে। পৌর শহরে টানা ১৫ দিনের বেশি সময় ধরে অধিকাংশ বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। বিকল্প হিসেবে অনেকেই মাটির চুলা ও এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট

ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাসসংকট দীর্ঘায়িত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, ধামরাই পৌর শহরের অধিকাংশ বাসাবাড়িতে গত ১৫ দিনেরও বেশি সময় ধরে কার্যত গ্যাস সরবরাহ নেই। ফলে দৈনন্দিন রান্নাবান্না থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

পৌর এলাকার বাইরে পরিস্থিতি আরও উদ্বেগজনক। বিশেষ করে সুতিপাড়া, সোমভাগ ও সানোড়া ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের বাসিন্দারা জানান, এক মাসেরও বেশি সময় ধরে তাদের বাড়িতে গ্যাসের চুলায় আগুন জ্বলছে না। দীর্ঘদিন গ্যাস না থাকায় অনেক পরিবার আবারও মাটির চুলায় রান্না শুরু করেছে। যেসব বাসায় মাটির চুলা ব্যবহারের সুযোগ নেই, তারা অতিরিক্ত খরচ করে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, আবাসিক গ্রাহকরা গ্যাস না পেলেও ধামরাইয়ের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দিনে ও রাতে কিছু পরিমাণ গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। এ কারণে আবাসিক গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, গৃহস্থালি পর্যায়ে অন্তত ন্যূনতম গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

ধামরাই উপজেলা তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের তথ্য অনুযায়ী, আজ উপজেলায় মাত্র ৩ থেকে ৪ পিএসআই চাপের গ্যাস সরবরাহ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, স্বাভাবিক গ্যাস সরবরাহের তুলনায় এই চাপ অনেক কম হওয়ায় অধিকাংশ আবাসিক এলাকায় পর্যাপ্ত গ্যাস পৌঁছাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক করে নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন