সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে সাংবাদিক ও ডিবি পরিচয়ে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি, মামলা

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফলে সাংবাদিক ও ভুয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে একটি হিন্দু পরিবারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির মুখে ভুক্তভোগী পরিবারটি ২০ হাজার টাকা দিয়ে রেহাই পায়। এই ঘটনায় বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের জেরে এক মুসলিম তরুণী ধর্মান্তরিত হয়ে এক হিন্দু যুবককে বিয়ে করেন। বর্তমানে তাদের একটি কন্যাসন্তান রয়েছে এবং দুই পরিবারের মধ্যে এ নিয়ে কোনো বিরোধ ছিল না। তবে এই পুরোনো ঘটনাকে পুঁজি করে একদল চাঁদাবাজ চক্র ওই পরিবারটিকে টার্গেট করে।

গত রবিবার বিকেলে এনামুল হক এনা ও মো. রিয়াজসহ অজ্ঞাতপরিচয় ৫-৬ জনের একটি দল নিজেদের সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। তারা তরুণীকে অবৈধভাবে রাখার অভিযোগ তুলে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় ঘরবাড়িতে আগুন দেওয়ার হুমকি দিলে নিরুপায় হয়ে ওই পরিবার স্থানীয় এক দোকানদারের কাছ থেকে ধার করে ২০ হাজার টাকা দেয়।

পরবর্তীতে ভুক্তভোগী পরিবারটি বিষয়টি বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীরকে জানালে তার হস্তক্ষেপে এবং স্থানীয় সাংবাদিকদের চাপে অভিযুক্তরা ওই ২০ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হয়।

অভিযুক্ত এনামুল হক এনা নিজেকে একটি সংবাদ সংস্থার সাংবাদিক দাবি করে চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় রতন মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন