সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার করেছে সরকার। পঞ্চগড়ে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনের সময় এই তথ্য জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

শুক্রবার পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনের পর তিনি মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, গাছ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সুস্থ জীবনের জন্য সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

অডিটোরিয়াম হলরুমে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সাইম এবং দিনাজপুরের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও এই আয়োজনের সদস্য সচিব ফাহিম মাসউদ।

আলোচনা সভা শেষে মেলায় অংশ নেওয়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নত ও বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন