সর্বশেষ

জাতীয়

নতুনবাজারে গ্যাস বিস্ফোরণ: ৬ ঘন্টার ব্যবধানে দু'জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর নতুনবাজার এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের মধ্যে দুজন মারা গেছেন। নিহতরা হলেন মো. শাহীন (২৪) ও তাঁর ভাগনি হাফছা (৮)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। একই ঘটনায় দগ্ধ শাহীনের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থা এখনও আশঙ্কাজনক।

রাজধানীর নতুনবাজারের ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মো. শাহীন (২৪) মারা যান। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে একই হাসপাতালে মারা যায় তাঁর ভাগনি হাফছা (৮)।

গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরে নতুনবাজারের ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহীন, হাফছা এবং শাহীনের স্ত্রী ফাহিমা আক্তার (২১) দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. জসিম জানান, শাহীন একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি পরিবার নিয়ে ছয়তলা একটি ভবনের নিচতলায় বসবাস করতেন। ভোরের দিকে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শাহীনের শরীরের প্রায় ৫০ শতাংশ, হাফছার ৪০ শতাংশ এবং ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ফাহিমা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রাথমিকভাবে গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন