সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় সাবেক সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীনের স্মরণে দোয়া মাহফিল

এ এম  মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীন এবং প্রয়াত দলিল লেখকদের স্মরণে এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রয়াত কর্মকর্তা ও দলিল লেখকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। স্থানীয় দলিল লেখক সমিতি ও সাব-রেজিস্ট্রি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রয়াতদের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সহকর্মীরা।
দোয়া মাহফিল

বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে দলিল লেখক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুস সালামসহ সংগঠনের সকল সদস্য এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

স্মরণসভায় প্রয়াত সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীনের কলাপাড়ায় কাটানো কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন কাজী নজরুল ইসলাম। এরপর রেহেনা পারভীন ছাড়াও সম্প্রতি প্রয়াত দলিল লেখক গাজী মো. শাহজাহান, আব্দুল জব্বার হাওলাদার, আব্দুল মালেক ও আব্দুর রহিম জসিমের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মুছা বিশ্বাস।

উল্লেখ্য, কলাপাড়ায় কর্মরত থাকা সাবেক সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীন গত ১০ জুলাই রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত অত্যন্ত সততার সাথে কলাপাড়ায় দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন