সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড

এ এম  মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ মো. আহাদ ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একই অভিযানে মাদক সেবনের অপরাধে আরও তিনজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

পৌর শহরের সুতাপট্টি এলাকায় বুধবার সন্ধ্যায় কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২১ পিস ইয়াবাসহ ১৯ বছর বয়সী আহাদ ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটককৃতের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই অভিযানে মাদক গ্রহণের অভিযোগে আটক করা হয় মনির হাওলাদার (৩১), ওমর গাজী (৩০) ও রাসেল হাওলাদার (৩২) নামে তিন ব্যক্তিকে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং যুবসমাজকে রক্ষা করতে কলাপাড়া প্রশাসনের মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন