সর্বশেষ

জাতীয়

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে নতুন কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
টেক্সটাইল খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) জানিয়েছে, সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে খাতটির বিদ্যমান সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

টেক্সটাইল খাতের নানা সমস্যার সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, টেক্সটাইল শিল্পের বেশির ভাগ সমস্যা দীর্ঘদিনের। আগের কোনো সরকার এসব সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও সমস্যাগুলোর সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সময় পর্যন্ত উদ্যোক্তারা সরকারকে সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

শওকত আজিজ রাসেল বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশের বস্ত্র খাত আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি শিল্প খাতের আর্থিক সংকট নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে টেক্সটাইল খাতের জন্য ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। নতুন গঠিত কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবে এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।

বিটিএমএ সভাপতির মতে, সরকার যে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে, তা সফল হলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন