সর্বশেষ

সারাদেশ

নিখোঁজের দু'দিন পর মধুমতি নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা সদর উপজেলার মধুমতি নদীতে নিখোঁজের দুই দিন পর ইয়াসিন মোল্লা (৯) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২১ জুলাই) সকালে নদীর বাগবাড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামে মধুমতি নদীতে ডুবে নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে।

মাগুরা ফায়ার সার্ভিসের সাব-অফিসার জামাল উদ্দিন জানান, গত রোববার বিকেলে মধুমতি নদীর তীরে চাচার সঙ্গে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করছিল ইয়াসিন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে সে নদীতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

দুই দিন পর মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা নদীর বাগবাড়িয়া এলাকা থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করেন।

নিহত ইয়াসিন মোল্লা মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শহর আলী মোল্লার ছেলে। সে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইয়াসিনের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন