সর্বশেষ

আইন-আদালত

জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরকে ২৩ জুলাই হাজিরের নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নির্দেশ দেন।

মেজর (অব.) মোজাফফর হোসেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মঙ্গলবার (২১ জুলাই) এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে মেজর (অব.) মোজাফফর হোসেন বর্তমানে মিলিটারি পুলিশের হেফাজতে রয়েছেন।

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে ২৩ জুলাই হাজির করার নির্দেশ দেন।

এ সময় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী ও মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনের অধীনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে করা হবে।

রাজধানীর পিলখানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোজাফফরের সহযোগীদের বিচারও সামরিক আদালতে হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেনা আইনে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মেজর (অব.) মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে ভিন্ন পরিচয়ে দেশের বাইরে অবস্থান করছিলেন। প্রায় ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন