সর্বশেষ

সারাদেশ

দাবি আদায়: ৮ ঘণ্টা পর সচল রাজশাহীর রেল যোগাযোগ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত টিটিই সাময়িক বহিষ্কার এবং পাঁচ দফা দাবি মেনে নেওয়ায় অবশেষে স্বাভাবিক হয়েছে রাজশাহীর রেল যোগাযোগ। মঙ্গলবার টানা আট ঘণ্টা অবরোধের পর রেলওয়ে প্রশাসন ও রাবি প্রতিনিধিদের জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন। এর ফলে দুর্ভোগ কাটিয়ে পুনরায় সচল হয়েছে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল।

ঘটনার সূত্রপাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে। অভিযুক্ত ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, একটি কমিটি রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে এবং অপর কমিটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রাবি প্রতিনিধিদের সমন্বয়ে নিরপেক্ষভাবে কাজ করবে। এছাড়াও ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান ও গভীর রাতে বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি চালুর দাবিও মেনে নেওয়া হয়েছে।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার জানান, প্রশাসনের ইতিবাচক সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। গঠিত তদন্ত কমিটিগুলো দোষীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে বহু ট্রেন আটকা পড়ে এবং হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হন। আগামী ৬ আগস্ট বিভাগীয় কার্যালয়ে সার্বিক অগ্রগতি নিয়ে আরেকটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন