সর্বশেষ

সারাদেশ

নাটোরে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র‌্যালি

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সম্মেলনকক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী সমন্বিত কার্যালয়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নাটোরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জান্নাত আরা ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুবিধা কুমার (অলোক মৈত্র), নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল।

এ ছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের পথে অন্যতম বড় বাধা। এটি শুধু অর্থনৈতিক ক্ষতিই ডেকে আনে না, বরং মানুষের নৈতিক মূল্যবোধ ও সামাজিক আস্থাকেও ক্ষতিগ্রস্ত করে।

বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষার প্রসার এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের শেষে দুর্নীতি প্রতিরোধবিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন