সর্বশেষ

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১শ' কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা অংশে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে দুই কারবারি। সোমবার (২০ জুলাই) সকালে র‌্যাব-১০-এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্ধারকৃত মাদক

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সেখানে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাসি করার জন্য থামানো হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাসি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও নিজেদের হেফাজতে নেয় বাহিনীটি।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ফরিদপুর ও এর আশপাশের জেলাগুলোতে সরবরাহ করত।

পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধার হওয়া মাদক ও জব্দকৃত গাড়িটি আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন