সর্বশেষ

জাতীয়

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ট্রাফিক কর্মকর্তাদের নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগরের নীরব (সাইলেন্ট) এলাকাগুলোতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে ট্রাফিক কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইনবোর্ড স্থাপন, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন তিনি।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। রোববার (১৯ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং জনসেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় ট্রাফিক কর্মকর্তারা যেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, সেগুলো নিয়েও আলোচনা হয়।

সভায় ডিএমপি কমিশনার বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের ক্ষতি করে না, এটি জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি। তাই নীরব এলাকাগুলোতে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, নীরব এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দৃশ্যমান সাইনবোর্ড স্থাপন করতে হবে। একই সঙ্গে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে, যাতে অপ্রয়োজনীয় হর্ন বাজানোর প্রবণতা কমে।

ডিএমপি কমিশনার ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানো, প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং নাগরিকদের আরও উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেন।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন