মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাও এ সভায় অংশ নেন।
সভায় বিগত মাসের উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত কার্যক্রমসমূহের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন সরকারি দপ্তর তাদের বাস্তবায়িত ও চলমান প্রকল্পের হালনাগাদ তথ্য সভায় উপস্থাপন করে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সকল দপ্তরকে নির্ধারিত সময়ের মধ্যে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন করার তাগিদ দেন। তিনি সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের ভোগান্তি লাঘবে আন্তঃদপ্তর সমন্বয় আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।
১৪৬ বার পড়া হয়েছে