সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় জলাবদ্ধতা দূর করতে খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু, কঠোর হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে ও স্বাভাবিক পানি নিষ্কাশন নিশ্চিত করতে খালের অবৈধ নেট-পাটা অপসারণে নেমেছে জেলা প্রশাসন। শনিবার শহরের বাইপাস সড়ক সংলগ্ন খালে এ উচ্ছেদ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জনগণের দুর্ভোগ লাঘবে খালের পানি প্রবাহে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন ঐতিহ্যবাহী খালে এই বিশেষ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়।

অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক অবৈধ দখলদারদের সতর্ক করে বলেন, সারাদেশে সরকারি উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। এটি সাময়িক কোনো কাজ নয়, বরং এটিকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। কতিপয় স্বার্থান্বেষী ঘের মালিকের চিংড়ি চাষের জন্য খালের পানি প্রবাহ আটকে রাখার কারণে লাখ লাখ সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি আরও বলেন, তীব্র বর্ষার এই সময়ে সবাইকে নিজ দায়িত্বে খালের সব অবৈধ নেট-পাটা এবং বাঁধ সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এরপরেও যদি খালের স্বাভাবিক পানি চলাচলে বিঘ্ন ঘটানোর প্রমাণ মেলে, তবে প্রশাসন আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে।

উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্ণব দত্ত, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা। এছাড়া নাগরিক নেতা আবুল কালাম বাবলা ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরকারি এই উদ্যোগকে সফল করতে প্রশাসনের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এবং সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির একঝাঁক তরুণ ও সেচ্ছাসেবী সরাসরি খালের ময়লা-আবর্জনা এবং নেট-পাটা অপসারণে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে উচ্ছেদ অভিযান স্থায়ী করার দাবি জানিয়েছেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন