সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে শুরু হলো বৃক্ষমেলা, চলবে ২৭ জুলাই পর্যন্ত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এই মেলা।

বৃক্ষরোপণ অভিযান

জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শনিবার সকালে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। আয়োজনে সহযোগিতা করছে বগুড়া সামাজিক বন বিভাগ।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের আশা, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে মানুষকে আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মেলায় জেলার বিভিন্ন নার্সারি অংশ নিয়েছে। সেখানে বনজ, ফলজ, ঔষধি ও বিরল প্রজাতির ফুলের চারাসহ বিভিন্ন ধরনের গাছ বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত দর্শনার্থীরা মেলা থেকে নিজেদের পছন্দের গাছের চারা সংগ্রহ করতে পারবেন।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন