সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে উন্মুক্ত মঞ্চে মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শনী

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৫:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা বাড়াতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় নগরীর জয়নুল উদ্যানের বধ্যভূমি প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করে সামাজিক সংগঠন 'সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ'। উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতি ও সাড়া ছিল চোখে পড়ার মতো।

নগরীর জয়নুল উদ্যানের বধ্যভূমির খোলামেলা পরিবেশে গাছের বেদীতে পর্দা টানিয়ে এই চলচ্চিত্রের আয়োজন করা হয়। কোনো প্রকার আসন ব্যবস্থা না থাকলেও দর্শকেরা দাঁড়িয়ে অত্যন্ত আগ্রহের সাথে পুরো প্রদর্শনী উপভোগ করেন। উপস্থিত দর্শনার্থীরা এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে আখ্যায়িত করেছেন।

দর্শকদের মতে, বর্তমানে দেশের শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত মাদকের থাবা ছড়িয়ে পড়েছে। এর ফলে কিশোর ও তরুণ সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে নিয়মিত এই ধরনের সাংস্কৃতিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

আয়োজক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, মাদকের কারণে সমাজে চুরি, ছিনতাই, ইভটিজিং ও ধর্ষণের মতো মারাত্মক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এমনকি অনেক পরিবারে মাদকাসক্ত সন্তানের কারণে পারিবারিক শান্তি পুরোপুরি বিনষ্ট হচ্ছে এবং আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে।

তিনি আরও উল্লেখ করেন যে, যুবসমাজকে সচেতন করার লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। কেবল একদিনের জন্য নয়, বরং আগামী দিনগুলোতে প্রতি মাসেই বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয়কে কেন্দ্র করে এই উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর ধারা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন