সর্বশেষ

সারাদেশ

মোজাফফরের বিচার প্রক্রিয়া সেনাবাহিনী দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার 
স্টাফ রিপোর্টার, কক্সবাজার 

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফরকে গ্রেপ্তারের পর তাঁর বিচারপ্রক্রিয়া সেনাবাহিনী পরিচালনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মামলার অন্য আসামিদের যে আইনে বিচার হয়েছে, একই আইনে মোজাফফরেরও বিচার হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবেক মেজর মোজাফফর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর হেফাজতে হস্তান্তর করেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর শিকলঘাটায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যান্য আসামিদের যে আইনে বিচার হয়েছে, মোজাফফরের ক্ষেত্রেও একই আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সেনাবাহিনী পরিচালনা করছে।

এ সময় তিনি দেশের বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বৃক্ষরোপণের পাশাপাশি মৎস্য ও কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আখসার খান এবং সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার দুপুরে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।

বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান স্থানীয় বাসিন্দারা। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক এবং চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন