সর্বশেষ

সারাদেশ

বাগমারার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী মোহনগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ মিলনায়তনে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই বিপ্লবের গুরুত্ব ও শহীদদের বীরত্বগাথার স্মৃতিচারণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী তরুণদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করেন।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মজিবর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই স্মরণ সভায় কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁরা প্রত্যেকেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

স্মরণ সভা ও আলোচনা পর্ব শেষে জুলাই আন্দোলনের সকল বীর শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ সমির উদ্দিন সরদার।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন