সর্বশেষ

সারাদেশ

বেতন বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে বাগমারায় ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে রাজশাহীর বাগমারায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা। এরই অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন তারা।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন চলছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে উপজেলার বিভিন্ন শাখায় সাধারণ ডাকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের কার্যালয়ে গিয়ে কর্মচারীরা তাদের দাবি সংবলিত স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার শাখা ডাকঘরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আন্দোলনরত কর্মচারীরা জানান, বর্তমানে দেশের প্রায় ২৩ হাজার শাখা ডাকঘর কর্মী অত্যন্ত সামান্য সম্মানী বা বেতনে দায়িত্ব পালন করছেন। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য অর্থ দিয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে কর্মচারীদের জীবনমান উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য তারা সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন