সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কুষ্টিয়ায় পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) যৌথভাবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে শহীদদের স্মৃতির প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।

পুষ্পস্তবক অর্পণ পর্ব শেষ হওয়ার পর জুলাই গণআন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলে দেশের জন্য জীবন দেওয়া বীর সেনানীদের অবদানের কথা স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন, বিশিষ্ট জামায়াত নেতা অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন