সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু, আহত ৪

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে নৌকা ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন—শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থলপাড়া এলাকায় বংশাই নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার সংস্পর্শ ঘটে।

এ সময় নৌকায় থাকা ছয়জন যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে জিকুল ও সাজ্জাদ ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন