সর্বশেষ

সারাদেশ

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতি: ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নাসির, সম্পাদক আবুল

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচনে আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. আবুল হোসেন দায়িত্ব পেয়েছেন। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাঁদের এই বিজয় ঘোষণা করে।

আদালত সূত্রে জানা গেছে, চৌকি আদালত আইনজীবী সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সবকটি পদের জন্য নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছিল। তবে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত দিনে প্রতিটি পদের বিপরীতে মাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। এর ফলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এই নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি চৌকি আদালতের আইনজীবী ভবনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে আইনজীবীদের মতবিনিময় ও সাংগঠনিক নানান বিষয়ে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়।

নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বর্তমানে কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয় রয়েছেন।

এদিকে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় অভিনন্দন জোয়ারে ভাসছেন তাঁরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপিসহ উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া সুশাসনের জন্য নাগরিক (সুজন), কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে নতুন কমিটিকে অভিনন্দন জানান।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন