সর্বশেষ

সারাদেশ

জামালপুরে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস ২০২৬। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই দিবসের সূচনা করা হয়।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টায় শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সফল ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক এবং সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রবিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার লাবনীও এ সময় আবেগঘন বক্তব্য প্রদান করেন।

বক্তারা জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী শহীদ ও আহতদের স্মৃতিচারণ করেন। তারা একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন