সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে জুলাই শহীদ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা জুলাই শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের ইতিহাসে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই শহীদদের আদর্শ ও আত্মত্যাগের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইসরাফিল হক। সঞ্চালনায় ছিলেন ফারহানা মাহমুদা।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন