সর্বশেষ

সারাদেশ

'মুজিব সংবিধানের পাহাদার না হয়ে জনগণের সংবিধানের পাহাদার হোন'

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শেষে এক বিশাল সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সরকারকে মুজিব সংবিধানের পরিবর্তে জনগণের আকাঙ্ক্ষার নতুন সংবিধানের পাহাদার হওয়ার জোর আহ্বান জানিয়েছেন।

জয়পুরহাটের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী বর্তমান প্রশাসনের প্রতি সংবিধান সংস্কারের জোরালো দাবি জানান। তিনি বলেন, দিল্লির প্রেসক্রিপশনে অতীতে যে সংবিধান রচিত হয়েছিল, তা এ দেশের মানুষের অধিকার হরণ করেছে এবং বহু মায়ের বুক খালি করেছে। একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে এই সংবিধানের আমূল পরিবর্তন অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের কঠোর সমালোচনা করে তিনি কক্সবাজার সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের প্রসঙ্গ তোলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি ব্যবহার করে কীভাবে ইয়াবা পাচার হচ্ছে, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট জবাব দাবি করেন এই নাগরিক নেতা। একই সাথে এই চক্রের সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ দেন তিনি।

জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তারা দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূচি পালন করছেন। এই গণমুখী আন্দোলন বাধাগ্রস্ত করতে একটি চিহ্নিত মহল নানা ষড়যন্ত্র করছে এবং তাদের কর্মসূচিতে হামলা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো কাপুরুষোচিত ঘটনা ঘটাচ্ছে। তবে যেকোনো প্রতিকূলতা উপেক্ষা করে মজলুমের অধিকার প্রতিষ্ঠায় তারা লড়াই চালিয়ে যাবেন।

আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্র দখল ও যেকোনো ধরনের অনিয়ম রুখতে তিতুমীরের বাঁশের কেল্লা ও হাজী শরীয়তউল্লাহর লাঠিয়াল বাহিনীর মতো প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য তিনি মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশ দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংগঠনের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ন সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন এবং জয়পুরহাট জেলা শাখার যুগ্ন আহবায়ক গোলাম কবিরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন