সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জমকালো আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় ২৫টি ভিন্ন ধর্মী স্টলে বাহারি সব চারা নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা।
র‌্যালি

বুধবার (১৫ জুলাই) সকালে জেলা সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং জেলা পরিষদ প্রশাসক স্নাহাংশু সরকার কুট্টি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২১ জুলাই পর্যন্ত ৭ দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সরকারি ও বেসরকারি মোট ২৫টি স্টলে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারার বিশাল সমারোহ দেখা গেছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন