সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে বিশেষ অভিযানে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর
মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর মহানগরের সদর থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতোমধ্যে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের সদর থানার পাজুলিয়া এলাকায় সদর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি নম্বর প্লেটবিহীন টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করে পুলিশ সদস্যরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তানজিম আহমেদ সোহেল ও মো. বাবু নামের দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. বেলায়েত হোসেন জানান, মহানগরীতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই কঠোর নজরদারি ও সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন