সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে রাজ হোটেলকে জরিমানা, অবৈধ আইসক্রিম কারখানা বন্ধ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে 'রাজ হোটেল'কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে সিংগাইর এলাকার একটি লাইসেন্সবিহীন অবৈধ আইসক্রিম কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজ হোটেলকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে বুধবার বিকেলে জেলা সদরের বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান চলাকালীন দেখা যায়, মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘রাজ হোটেল’ লোকচক্ষুর অন্তরালে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণ করছিল। ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলা এবং প্রতারণা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানে সিংগাইর উপজেলার ভাগীনা এলাকায় অবস্থিত একটি আইসক্রিম কারখানায় হানা দেয় তদারকি দল। সেখানে কোনো ধরনের বৈধ অনুমোদন বা বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। অনুমোদনহীন এই কারখানার সমস্ত কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ভোক্তা অধিকারের জেলা কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই খাদ্যে ভেজাল বা নোংরা পরিবেশ মেনে নেওয়া হবে না।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন