সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়ে রাতের আঁধারে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
অভিযুক্ত নুরুজ্জামান কাফি

কলাপাড়া উপজেলার কৃতি বিদ্যাপীঠ খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মালিকানাধীন মূল্যবান ভূমি জবরদখলের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি স্কুলের নির্ধারিত সীমানার ভেতর রাতের আঁধারে মাটি ভরাট করে একটি ব্যক্তিগত রাস্তা নির্মাণ করেছেন বলে বিদ্যালয়ের দায়িত্বশীল কর্তৃপক্ষ দাবি করছে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২১ একর ৭৬ শতাংশ নিষ্কণ্টক জমির একটি অংশ এভাবে বেদখল হওয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, অভিযুক্ত কাফি ক্ষমতার প্রভাব খাটিয়ে রাতের আঁধারে প্রায় ৬ শতাংশ জায়গা দখল করে যাতায়াতের রাস্তা তৈরি করেন। এ ঘটনায় বাঁধা দিতে গেলে তাকে ও তার স্টাফদের চরম হুমকি প্রদান করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই উপজেলা প্রশাসন ও পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। প্রধান শিক্ষক স্কুল ফান্ডের এই সম্পত্তি যেকোনো মূল্যে রক্ষা করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।

অন্য দিকে, অভিযুক্ত নুরুজ্জামান কাফি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে আখ্যায়িত করেছেন। তার বক্তব্য অনুযায়ী, ওই জমি নিয়ে উচ্চ আদালতে দীর্ঘদিন ধরে মামলা চলছিল এবং সুপ্রিম কোর্ট মূল মালিকের পক্ষে রায় দিয়েছেন। তিনি আদালতের রায়ের ভিত্তিতে মূল ওয়ারিশদের কাছ থেকে বায়না চুক্তির মাধ্যমে জমিটি ক্রয় করে ব্যবহার করছেন। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে সরকারি সম্পত্তি উদ্ধারে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন