সর্বশেষ

সারাদেশ

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা সর্বসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বৃক্ষমেলা বর্ণাঢ্য র‌্যালি

বুধবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এসে সমবেত হয়। সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

উদ্বোধনের পর জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সর্বস্তরের মানুষের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রতিটি নাগরিকের অন্তত একটি করে গাছ লাগানো উচিত।

সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় বন কর্মকর্তা তারিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম। এছাড়াও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারের মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের বৈচিত্র্যময় স্টল স্থান পেয়েছে। আগামী সাত দিন ধরে চলা এই মেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ ফলপ্রসূ অবদান রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন