সর্বশেষ

খেলা

পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ফ্রান্সের বিদায় : এমবাপে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ফ্রান্স। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে অধিনায়ক কিলিয়ান এমবাপে জানিয়েছেন, কৌশলগত ও কারিগরি—দুই দিক থেকেই নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি তাঁর দল।
কিলিয়ান এমবাপে

২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল ফ্রান্স। তবে ২০২৬ বিশ্বকাপে আরেকটি ফাইনালের স্বপ্ন পূরণ হলো না ফরাসিদের। সেমিফাইনালে স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে কিলিয়ান এমবাপের দলকে।

ম্যাচ শেষে ফ্রান্স অধিনায়ক এমবাপে নিজেদের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করেছেন। তাঁর মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে জিততে হলে পরিকল্পনা অনুযায়ী খেলতে হয়, কিন্তু স্পেনের বিপক্ষে সেটি করতে পারেনি ফ্রান্স।

এমবাপে বলেন, “আমরা যে ধরনের ম্যাচ খেলতে চেয়েছিলাম, সেটা খেলতে পারিনি। কৌশলগত এবং কারিগরি—দুই জায়গাতেই আমাদের পারফরম্যান্স প্রত্যাশার মানে ছিল না। সেমিফাইনালের মতো ম্যাচে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে জয় পাওয়া কঠিন।”

স্পেনের খেলার ধরন নিয়েও কথা বলেন ফরাসি অধিনায়ক। তাঁর মতে, বলের দখল ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়াই স্পেনের শক্তি। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনা থাকলেও তা কাজে লাগাতে পারেনি ফ্রান্স।

এমবাপে বলেন, “স্পেন তাদের স্বাভাবিক পরিকল্পনাতেই খেলেছে। তারা বল নিয়ন্ত্রণ করতে এবং ম্যাচের গতি নিজেদের মতো পরিচালনা করতে জানে। আমরা শুরু থেকে উচ্চ চাপ তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। বেশ কিছু টেকনিক্যাল ভুল করেছি এবং গুরুত্বপূর্ণ সময়ে তাদের সমস্যায় ফেলতে পারিনি।”

ফরাসি অধিনায়ক মাঝমাঠের লড়াইকেও বড় কারণ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, শুরু থেকেই মাঝমাঠে সংখ্যাগত সমস্যায় পড়েছিল ফ্রান্স। স্পেনের ফাবিয়ান রুইজ ও রদ্রি যথেষ্ট সময় ও জায়গা পেয়েছেন, যা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে তাদের সাহায্য করেছে।

এমবাপে বলেন, “মাঝমাঠে আমরা ৩ বনাম ২ পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। স্পেনের মতো দলের বিপক্ষে এমন পরিস্থিতি সামলানো কঠিন। প্রেসিংয়ের সময় আমাদের মধ্যে যোগাযোগের ঘাটতি ছিল। তাদের ওপর আরও সংগঠিতভাবে চাপ তৈরি করা প্রয়োজন ছিল।”

পরাজয় মেনে নিয়ে ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানিয়েছেন এমবাপে। তিনি বলেন, ফাইনালে ওঠার জন্য যে মানের পারফরম্যান্স প্রয়োজন ছিল, তা দিতে পারেনি দল।

ফরাসি তারকা বলেন, “সবাইয়ের মতো আমিও হতাশ। ফাইনালে খেলার সুযোগ এবং দেশের মানুষকে স্বপ্ন দেখানোর লক্ষ্য ছিল আমাদের। এখন এই বাস্তবতা মেনে নিতে হবে। তবে শীর্ষ পর্যায়ের ফুটবলার হিসেবে আমাদের আবার ফিরে আসতে হবে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন