সর্বশেষ

জাতীয়

মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩০

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে।

ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রোববার (১২ জুলাই) রাজধানীর কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশ মোট ৩০ জনকে গ্রেপ্তার করে।

মুগদা থানা-পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আসলাম (৫০), মো. বাবু রাজা (৪৫), মো. সাগর (২৩), মো. মমিনুল (১৮), মো. পারভেজ (২০), মো. বেল্লাল হোসেন (৪৬), মো. শাহ আলম (৪১), মো. আক্তার (২৬), মো. মাইনুদ্দিন (৩০) ও মো. শ্রাবণ (২৪)।

এদিকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয় আরও ১০ জনকে। তারা হলেন—মোছা. সাজেদা বেগম (৪২), মো. মুরাদ হোসেন (২৮), মো. খালেকুজ্জামান (৩১), মো. আশরাফুল (২২), মো. সুমন ব্যাপারী (৩০), মো. রায়হান (২০), মো. জুনায়েত ইসলাম (২২), মো. পাপ্পু সরকার (২৭), মো. তুহিন মোল্লা (২০) ও মো. ফয়সাল (২০)। এ সময় তাদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে তুরাগ থানা-পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. শরিফুল ইসলাম আব্বাস, মো. সুজন, মো. রায়হান (২৫), শ্রী খোকন মন্ডল (৩৫), মো. আলমগীর হোসেন (৪০), মো. আব্দুল কাদের (৩৮), ওয়াসিম (৪০), ফরিদ আলী মন্ডল (৫১), আশরাফ (৫৩) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন