জামালপুরে জলাবদ্ধতা নিরসনে গবাখালী খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা কমাতে জামালপুর শহরের গবাখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে শহরের বাগেরহাটা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবদলের সদস্যসচিব ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খান।
জামালপুর শহরের জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে গবাখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে শহরের বাগেরহাটা এলাকায় আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা ইমরান হোসেন, মোহাম্মদ রতনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, অতিবৃষ্টির সময় শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর অন্যতম কারণ খাল, ড্রেন ও নালা অপরিষ্কার থাকা। গবাখালী খাল পরিষ্কার করার মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, শুধু খাল পরিষ্কার করলেই হবে না, শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
১২৪ বার পড়া হয়েছে