সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ৪২ উন্নয়ন প্রকল্পে ৮৫ লাখ টাকার চেক বিতরণ

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ৪২টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে ৮৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের হাতে এই চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। গণতান্ত্রিক ব্যবস্থায় টেকসই উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

জেলা পরিষদের শিল্পচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস ও সহকারী প্রকৌশলী আব্দুস সালাম। এ সময় চেক গ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন মো: মঞ্জুরুল ইসলাম, আব্দুল মোত্তালিব, আনসারুল হক এবং নাজমুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদের অবসান ঘটে আজ বাংলাদেশে টেকসই উন্নয়নের এক নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। উন্নয়নের এই ধারাকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও সুশাসন প্রতিষ্ঠায় জেলা পরিষদকে একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে।

বিএনপির এই শীর্ষ নেতা আরও উল্লেখ করেন, বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য হলো অতীতের সকল নেতিবাচক ধারা পরিহার করে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করা। জনগণের প্রতিটি টাকা একটি পবিত্র আমানত এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি প্রকল্প কমিটির প্রতি কড়া নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রাখতেও তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানের শেষাংশে প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিভিন্ন নিয়মাবলী তুলে ধরেন। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সভাপতিরা একযোগে চেক হস্তান্তরের এই প্রক্রিয়াকে জেলা পরিষদের ইতিহাসে একটি বিরল ও স্বচ্ছ উদ্যোগ হিসেবে প্রশংসা করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন